দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পটভূমি
শত বছরের ঐতিহ্য ধারণকারী দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহস্র
শিক্ষার্থী কলকাকলীতে মুখরিত একটি কুসুম কুঞ্জ। বর্তমানে বলা হয়ে থাকে যে,
দিনাজপুর উত্তর জনপদের একটি অবহেলিত অঞ্চল। কিন্তু ততকালীন দিনাজপুরের
অবস্থা এমন ছিল না। শস্য, সৌন্দর্য, শিল্পে ও ঐশ্বর্যে দিনাজপুর ছিল একটি
অতি উন্নত জনপদ। ততকালীন বৃহত্তর দিনাজপুর জেলায় প্রাচীন শিক্ষা
প্রতিষ্ঠানের মধ্যে তিনটি বালিকা উচ্চ বিদ্যালয় ছিল। তার মধ্যে দিনাজপুর
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় একটি। এই বিদ্যালয়টি দিনাজপুর জেলার নারী
শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। ১৮৫৪ সালের দ্রুত শিক্ষা
বিতরণ প্রাপ্ত নীতির অনুদান প্রাপ্ত আঠারটি বালিকা বিদ্যালয়ের মধ্যে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় একটি। ততকালীন জেলা কালেক্টরের পত্নী
মিসেস রেডেনশ এর ব্যাক্তিগত উদ্যোগের সাথে মহারাজা জগদীশ নাথের আর্থিক
সহায়তায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের মেয়েরা এই বিদ্যালয়ে
শিক্ষা গ্রহন করে নারী শিক্ষার আলো জ্বালিয়েছেন। ১৮৬৯ সালে যখন এই শিক্ষা
প্রতিষ্ঠানটি প্রথম চালু হয় তখন এটি প্রথম শ্রেণী হতে চতুর্থ শ্রেণী
পর্যন্ত ছিল। তারপর প্রতিষ্ঠানটিকে পর্যায়ক্রমে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে
উন্নীত করা হয়। সম্ভবতঃ ১৯৪৭ সালের পূর্ব সময়ে এটি হ HIGH SCHOOL হিসেবে
উন্নীত হয়। তখন এই বিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য ব্যাতীত সকল বিষয়ই
ইংরেজিতে পড়ানো হত। এটি প্রতিষ্ঠার প্রায় ১০০ বছর পর ১ লা এপ্রিল ১৯৬১ সালে
এটি সরকারীকরণ করা হয়। [ প্রাদেশিকীকরণ করা হয়। ] ১৯৪৮-১৯৪৯ পর্যন্ত এখানে
বাংলা, ইংরেজি উভয় ভাষাতেই শিক্ষাদান চালু হয়। ১৯৫২ সালের পূর্ব পর্যন্ত
মেট্রিকুলেশন পরীক্ষা কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনেই অনুষ্ঠিত হত। কিন্তু
১৯৫২ সালের পর “ইষ্ট বেঙ্গল এডুকেশন বোর্ড” ঢাকায় স্থাপিত হওয়ায় এই
মেট্রিকুলেশন পরীক্ষা উক্ত বোর্ড এর অধীনেই অনুষ্ঠিত হতে থাকে। কয়েক বছর পর
বিদ্যালয়টি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৬১ সালে সরকারীকরণ
হওয়ায় এই প্রতিষ্ঠানটির নাম হয় “সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়” ।
No comments:
Post a Comment